বিপন্ন মানবতা
- আবু জাফর বিশ্বাস
সাড়ে সাত কোটি বাঙালির
কাঙ্ক্ষিত স্বাধীনতা,
কিছু শকুন, শিয়ালে খাবলে খাচ্ছে,
বিপন্ন মানবতা!
সাগর সম রক্তের বিনিময়ে
অর্জিত যে স্বাধীনতা;
গুম, খুন, নির্যাতন, ধর্ষণ
এখন এটাই বাস্তবতা!
মজুর-মুটের ভাত ও ভোটের
নেই কোনো অধিকার,
স্বার্থান্বেষী কুচক্রী মনুষ্যত্ব বিকৃতদের
জানাই ধিক্কার।
তারা কি ভুলেগেছে ৫২, ৬৬, ৬৯ ও
৭১এর নয় মাস;
ধর্ষিত বিধবা পল্লী, বধ্যভূমি,
বুদ্ধিজীবীদের পচা লাশ?
পেট্রল বোমায় মানুষ পোড়ানো
এ কোন সভ্যতা?
বিবেক মৃত, আবেগে আপ্লুত,
কাঁদে মানবতা!
হিংস্র কিছু নরপশুর হাতে আজ
বিপন্ন মানব স্বত্ত্বা,
স্বাধীনতার জন্ম-জয়ন্তীর দ্বারপ্রান্তে,
বিপন্ন মানবতা!!
---------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।