লেনদেন
- মোঃ তৌফিক ইমাম চৌধুরী
তোমার জন্য যুদ্ধে যেতে রাজি প্রিয়তমা,
আনবিক, দানবিক সবাইকে হারাতে পারি
বোমায় বোমায় নিঃশেষ করে দিতে পারি সমস্ত সভ্যতা,
যদি পাই মানবিক, জৈবিক তোমার সবটুকু ভালোবাসা।
তোমার জন্য গ্রহণ লাগাতে পারি মহাকাশে,
আলোকবর্ষের ওপারে ঘুরিয়ে আনতে পারি,
পারি চাঁদের বুকে গড়ে দিতে অমর পিরামিড
তবে তোমার কাছে আমার চাওয়া আরো বেশি।
সমস্ত ভাষায় স্তুতি গেয়ে যেতে পারি রাশি রাশি
দেয়ালিকায় ভরে দিতে পারি প্রত্যেক দেয়াল
কারফিউ চলা রাজপথে হতে পারি নির্ভিক
তবে স্বার্থপরের মত তোমাকে চাই পারিশ্রমিক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।