বিবেক
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার
মানুষ মানুষকে চিনতে পারে না
কিন্তু ঐ বিবেক নামক পশুটা
ঠিকই জানে কে বিশ্বাস হন্তা ।
মানুষের ঠিকানা , জীবনের উপকণ্ঠে
নিঃশব্দ প্রতারকের মুখোশ ।
বিকট রাত্রিরে স্নায়ুর
শিকড় কেটে পালিয়ে যায়
এক ঝাঁক সরীসৃপ ।
ঐ বিবেক নামক পশুটা চীৎকার করে
আমাকে ডাকতে থাকে ।
বিবেকের অন্তিম চীৎকারে ...
রাজা ও নির্ঘুম হয় ।
কিন্তু হায় , কে যেন বসে থাকে
খঞ্জর হাতে আমার বুকের উপর ।
ঘাতকের পশুটাকে হত্যা করে চলে যায় ,
আমি জানতেও পারিনা
দুর্বৃত্তদের ঠিকানা ...
খুঁজে পাই না দুর্বৃত্তদের সীমানা ।
বিশ্বাস হন্তা প্রতারকের নিজস্ব চেহারা ,
যে বিশ্বাস ঘাতকতা করেছে আমার সাথে ।
হয়তো তাকেই ভালোবাসি আজীবন
ঐ বিবেক নামক পশুটা ঠিকই জানে ।
বিবেকের আদালত মানুষের
সবচেয়ে বড় আদালত ,
এই বিবেক , কখনো ভয়ংকর
আবার কখনো সুন্দর ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।