মৃত্যু কথা
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
এখন আমি কেন মৃত্যু কামনা করি ?
জীবনের উলটোপথে কামার্ত মৃত্যু কথা ,
বিক্ষোভিত অভিলাসী জীবনের বাক ।
ব্যর্থটার অশান্তি দগ্ধ চিত্তটা
নাগিনীর কন্যার বিষময় নীলাভ ,
চিন্তা কর্মে অস্তিত্বে আমার ।
কুঁচকে যাওয়া ক্লান্ত স্নায়ুরা ,
পথচলে এলোমেলো বিকৃত জীবন ।
বিষাক্ত বায়ুর এই কক্ষে ,
বেড়ে উঠা সংসার আমার বৃত্তহীন ।
উল্লাসিত প্রেমিকের সমাজ বেশ জমজমাট ।
কেনা -কাটা প্রেমিকাদের আনন্দ মেলায় -
এমনি সময় আমি গিয়েছি মৃত্যুকে ডাকতে ।
নির্মল ভালোবাসা দিয়ে -
শশ্নানের শিখাহীন তপ্ত দাবানলে -
জীবনের এই লাশ দেহ আমার ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।