ভালো আছি
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
সবাই বলে আমি ভালোই আছি
সুখের আঙ্গিনায় ঘর বেঁধেছি ।
অন্তর দিয়ে কেউ দেখলোনা ,
হৃদয়ে হৃদয় রেখে কেউ খুঁজলোনা
আমি কেমন আছি - ?
হারিয়ে জীবনের ও পথ
অনাদরে কেঁদে কেঁদে বেঙেছি শপথ ।
সময়ের কাছে পরাজিত হয়ে
চোরাবালি শুধু বয়েছি ।
সুন্দর দেখে সবাই ভুল করে যায় ,
আলেয়ার আঁধার কেউ দেখিতে নাহি পায় ।
নিষ্ঠুর নিয়তির এ বেদনা নিয়ে
যেন আজ আঁধারে মিশে গেছি ।
দুঃখের বাসর গড়ে কি হবে ?
যন্ত্রণা বুকে নিয়ে চলি কিভাবে ?
জীবনটা পুড়ে পুড়ে করেছি অংগার ,
শুনবেনা কেউ এই হৃদয়ের হা হা কার ।
এই জীবনের যতো দুঃখের কথা ,
নীরব প্রাণের নীরব ব্যাথা ।
ব্যস্ত সবাই আজ নিজেকে নিয়ে
আমার বেদনা কে দেখিবে ?
দুঃখের আগুনে পুড়ে পুড়ে
দেখি আমি সুখের আলো।
এই হৃদয়ের আঙ্গিনাতে -
সবারে আমি বেসেছি ভালো ।
সুখ পাখিটা নাইবা এলো -
তাতে কি ?
তারপর ও আমি বলতে পারি
আমি আছিই ভালো ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।