আমার সাধ
- এ কে সরকার শাওন - কথা-কাব্য
শেষের পরে শুরু আবার
খেলা গোলক ধাঁধার!
বন্ধুর পথে পথ চলার
শুরু হলো আবার।
যেতে হবে দূর বহুদূর
পেরিয়ে নিকষ কালো আঁধার!
সূর্যটাকে ধরে আনবো,
তাঁর আলোয় পথ চলবো
যদি তুমি পাশে থাকো আমার।
না বলা সব কথোপকথন
লিখো মনের খাতায়,
কাজল ধোয়া জলে যেন
কভু তা না হারায়।
মিলবো আবার তোমার সাথে
নতুন কোন ভবে,
শুধাবে মনের সব কথামালা
গৌরবে সরবে!
ফুড ভিলেজ, সিরাজগঞ্জ ০৯.০১.২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।