উপমা
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
ফুলে , ফলে ভরা এই যে সুন্দর ভুবন ,
সেই ভুবনে - নারীর ও আছে সুন্দর একটি জীবন । নারীর ও আছে ভালোবাসার মন ,
যদি পাশে থাকে বিশ্বাসী প্রিয়তম ।
নারীতো নয় কোনো পণ্য -
যে কেউ কিনে হবে ধন্য ।
নারীই মাতা , নারীই সীতা ,
নারীই কন্যা , কখনো অনন্যা ।
নারীই আবার কখনো বিরঙ্গনা ।
আকাশের নীল পথ পাড়ি ,
দিয়েছে কতো নারী ।
হিমালয়ের চূড়ায় -
পৃথিবীর কতো নারী দেশের পতাকা উড়ায় ।
পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নের পথে ,
নারীরা আজো আছে মাঠে মাঠে ।
আকাশে, জলে , স্থলে
নারীরা কাজ করে যায় সমভাবে ।
দিগন্তের বিজয়ী সাড়ায় ,
নারী ও মাথা তুলে দাঁড়ায় ।
নারীর হৃদয়ের ধ্রুবতারায় ,
তবু ও অসংখ্য শকুন মাড়ায় ।
নারীর জীবন ও চিত্ত -
অসম্মানে রক্তাক্ত করে কতো দুর্বৃত্ত ।
নারীতো নয় ফেলনা -
কিংবা কারো হাতের খেলনা ।
এই বৃহৎ জগৎ সংসার ,
নারীর ভালোবাসারই ঝংকার ।
নারীর পবিত্র সেই সুন্দর মন ,
সবাই মূল্য দিতে জানেনা আজীবন ।
শত দুঃখ বেদনা হৃদয়ে চেপে ,
নারীরা আজো আছে বেঁচে ।
নারী সেতো ফুলের ছায়া ,
এই বিশ্বের মহামায়া ।
এই ধরণীর বুকে ইতিহাসের পাতায় ,
সংগ্রামী চেতনায় যা কিছু অম্লান ,
অর্ধেক এই পৃথিবীর নারীরই অবদান ।
এই পৃথিবীর সৃষ্টি লগ্নে ,
বিবি হাওয়া থেকে শুরু করে যুগ যুগ ধরে - -
নারী আজো জেগে আছে ,
হয়ে কন্যা , জায়া , জননী রুপে ।
নারীর ভালোবাসা মধুর থেকে মধুরতম ,
সেই নারীর ঘৃনাই আবার বিষাদসম ।
অতৃপ্ত হৃদয়ের স্বাদ - -
সেতো নারীর মনের দীর্ঘশ্বাস ।
নারীকে করিলে সম্মান ,
এই পৃথিবী হবে মহীয়ান ।
নারী প্রেম - প্রিয়তমা ,
নারীতো নয় কোনো উপমা ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।