কেউনা কেউ ভালবাসে
- ফয়জুস সালেহীন
‘রাত্রি’ তুমি কালো বলে তোমাকে কি কেউ ভালবাসেনা ?
তুমি কালো বলেই কি সমস্ত প্রাণীকুল ঘুমিয়ে পার করে দেয় তোমায় ?
তুমি কালো বলেই কি ডেফোডিলস ফুটে তোমার বিদায়ের পর,
আর ঝরে যায় তোমার আগমনের পূর্বে ?
তুমি কালো বলেই কি তোমায় গান শুনায়না পাখীরা ?
তোমার কালো অন্ধকারে চর-ডাকাত , মক্ষীরানী – খদ্দের
আর বিরক্তিকর মুখে প্রহরীরা জেগে থাকে বলে তুমি কি দুঃখিত ?
কিন্তু তোমার কালোকেই যে ভালবাসে কেউ কেউ টা কি তুমি জান ?
তোমার কালোকে ভালবাসে আকাশের চাঁদ-নক্ষত্রেরা ,
তোমাকে ভালবাসে জোনাকি – ঝিঁঝিঁরা ।
তুমি কি কানকুয়ার গান শুনতে পাওনা ?
তুমি কি ঘ্রাণ পাওনা শিউলী , হাস্নাহেনা আর কাঁঠালচাঁপার ?
তোমার কালো অন্ধকারে জেগে থাকে কবি , সুফী দরবেশেরা ।
শুধু একটি কথা জেনো –
কেউ না কেউ ভালবাসে সৃষ্টিকর্তার যে কোন সৃষ্টিকে ।
২০-১০-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।