ধ্রুব সত্য
- ফয়জুস সালেহীন
একদিন একটি বল ছুঁড়ে মেরেছিলাম আকাশের পানে ।
বলটি থাকেনি , ফিরে এসেছিল অভিকর্ষ টানে ।
অনেক উপরে উঠেও ছুঁতে পারেনি সে আসমান ,
ফিরে এসেছে সেই জমিতে যেখানে ছিল তার অবস্থান ।
‘মানবজাতি’ যত উপরেই উঠ , যত উপরেই হও অন্তর্ধান ,-
প্রকৃতির নিয়মে একদিন মাটির নিচেই করতে হবে বাসস্থান ।
এটাই ধ্রুব সত্য । এটাই বিধির বিধান ।
৩-১১-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।