অতৃপ্ত স্বপ্ন পূরণে
- আবু জাফর বিশ্বাস
আগামীর অভীষ্ট স্বপ্নগুলো ছুটছে আকাশ পানে অকারণ,
স্বপ্নের সিঁড়ি বেয়ে হেঁটে চলেছে মানেনা শাসন বারণ।
সুশোভিত হবে পত্রপল্লব হাসবে অবনী বুকে করে লালন,
অতৃপ্ত স্বপ্ন পূরনে শৃঙ্খল লাগাম ছিঁড়ে দূরন্ত তার চলন।
অকস্মাৎ স্খলিত স্বপ্ন লুটোপুটি খায় মিশে ধুলির ধরায়,
আবার অঘোর হৃদয়ে অনুপ্রবেশের প্রানান্তর চেষ্টা চালায়।
ধুকে-ধুকে জ্বলতে থাকে অসময়ের নীল অগ্নিশিখায়,
পিল-পিল করে কষ্ট পাই হৃদয়ের পোড়া ব্যথায়।
নতুন অচেনা স্বপ্নের বীজ অংকুরিত হয় হৃদয়ে এসে,
সজোরে চিৎকার করে আমি বড় হতে চাই আলো বাতাসে।
রঙ্গীন স্বপ্নগুলো খসে পড়ে, মিশে যায় হৃদয়ের অতলে,
মনের নীলাকাশ ছেঁয়ে যায় কালো মেঘে নিতান্তই অকালে।
বৃষ্টি হয়ে ঝরে দু'চোখে, ভেসে গেলো মনের নদীতে,
স্বপ্নগুলো হয়ে গেলো নুলো, মনের বিরান ভুমিতে...!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।