অক্টোপাস
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
মায়ার মতন পূর্ণিমা রাতে
জড়িয়ে আছো তুমি স্মৃতি ছায়ার সাথে ।
বয়ে চলেছি চোরাবালির চর ,
বুকটা কাঁপে থর থর ।
জোছনা ভরা নিশীথে -
যখন একলা জাগি হৃদয় তৃষিতে ।
বেদনার নীল রঙ্গে -
সাঁতরে বেড়াই নানান ঢঙ্গে ।
নির্ঘুম হয় দু' চোখের পাতা ।
আবার কখনো কোনো বর্ষার রাতে ,
স্মৃতির নুড়ি কুড়াই অন্ধকার নক্ষত্রের নীচে ।
শরীর কাঁপে হৃদয়ের মাংস - ঘাসে ।
চোখের পাতায় দৃষ্টি কাঁপে ,
থির থিরিয়ে কান্না আসে ।
পরান পুড়ে জ্বলে -
যখন তোমার কথা মনে পড়ে ।
যেথায় তোমার চোখের রেখা হারায়
পথ চেয়ে চেয়ে চোখের তারায় তারায় ।
তাইতো আজ শুধু মনে হয় - -
হৃদয়ের আকাশে নেই চাঁদ তারা ,
হৃদয় নদীতে নেই ঢেউ -
এই বুকে শুধু যন্ত্রনার ফেউ ।
হৃদয়ের বাগানে নেই কোনো গোলাপ ।
আছে শুধু রোদমাখা পোড়ানো আশা ,
আর অসীম ধু - ধু মরুভুমি ।
যেন নীল যন্ত্রনার বালির উপর
গড়াগড়ি করি আমি ।
জীবন জুড়ে আজ যেন -
সবকিছু যান্ত্রিক ময় ।
সময়ের সাথে সাথে
হতে চলেছে ক্ষয় ।
যান্ত্রিক মন - যান্ত্রিক জীবন ।
শুধু হৃদয়ের চার পাশে ঘিরে থাকে
একটা ক্ষুধার্ত অক্টোপাস ...।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।