হৃদয়ের বাতায়ন
- আবু জাফর বিশ্বাস
ব্যর্থতার আকাশে হতাশার মেঘ
বেধেছে বাসা,
বৈশাখী ঝড়ে তবু নাহি নড়ে
ধুলিষ্যাত প্রত্যাশা।
পেখম মেলা ময়ূরী চঞ্চলা
নাচে বর্ষার ক্ষণে,
পাপিয়ারা প্রনয়সুরে গায় গান
রাত্রি জাগরণে।
শেষ রাতের হাস্নাহেনার গন্ধ
মিলানো বাতাসে;
হৃদয়ের বাতায়ন খোলা সারাক্ষণ
অগাদ বিশ্বাসে।
রাতের শেষ প্রহরে গাঢ় আঁধারের
পর্দা সরিয়ে;
ঊষার ক্ষণে আসবে মনে
ভালবাসার হাত বাড়িয়ে।
-----------------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।