স্মৃতির ক্যানভাসে
- আবু জাফর বিশ্বাস
অনেক এঁকেছি জীবনের স্বর্নালী
দিগন্তের ছবি,
নিয়তি নির্দ্বিধায় নিদারুন নিরবে
অস্ত গেল রবি।
বর্নালী প্রজাপতির মত সুখগুলো
হৃদয়পটে ভাসে,
বিবর্ণ বর্ণে আর কত আঁকব
স্মৃতির ক্যানভাসে।
আশার অলো বুকবেঁধে ছিলো
পুলকিত মনে,
স্বপ্নগুলো হারিয়ে গেলো
ঝরা পাতার বনে।
শৈশব কৈশোরের গালভরা হাসি
স্মৃতি অমলিন,
রিক্ত হৃদয়ে যৌবনের ছোঁয়ায়
স্বপ্ন হলো বিলিন।
---------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।