শীত কালে
- আবু জাফর বিশ্বাস
শীত কালে গ্রাম অঞ্চলে
ওঠে সবে ভোরে,
গাছি ভাই মাঠে যায়
কুয়াসার ঘোরে।
খেজুর গাছের রস পেড়ে
নিয়ে ফেরে বাড়ি,
রস জ্বালায়, বসায় চুলায়
কড়াই কিংবা হাড়ি।
জ্বালিয়ে রস, কেউ গুড়
কেউ বানায় পিঠা,
নতুন গুড়ের পাটালি গড়ে
খেতে বড়ই মিঠা।
শীতে মাঠের আরেক শোভা
ফোঁটে সরিষা ফুল,
মৌমাছির দল মধুর লোভে
বসায় ফুলে হুল।
হলুদ রঙের মাঠটা যেন
আকাশ রঙে মিশে;
তেপান্তরে হারিয়ে গেছে
দিগন্তের ওই শেষে।
-----------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।