অতিথি পাখি
- আবু জাফর বিশ্বাস
শীতের পাখি দেখতে থাকি ভরে যায় মন,
হরেক রঙে নদী ও গাঙে চরে সারাক্ষণ।
সাইবেরিয়া হতে আসে তারা, দুর্গম পাড়ি,
এই শীতে সুখ পেতে আসে স্বদেশ ছাড়ি।
শাপলা ফোঁটা ঝিলে বিলে অতিথি পাখি এসে;
প্রকৃতির মাঝে অপরূপ সাজে, বর্ণীল বেশে।
ঝাঁকে ঝাঁকে নদীর বাঁকে সবাই উড়তে থাকে;
সকাল বিকেল দলে দলে সোনালি রোদ মাখে।
অতিথি পাখি যেন দেখি অনেক ভালবেসে,
শীত বসন্তে ছয় ঋতুতে থাকে যেন দেশে।
------------------------------------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।