শীতের পাখি
- আবু জাফর বিশ্বাস
এই শীতে কত প্রজাতির
পাখি দেখা যায়,
ওদের এখন দরকার শুধু
নিরাপদ আশ্রয়।
বনায়নের বিকল্প নেই,
করার সংরক্ষণ,
অভয়ারণ্য ওদের জন্য
একান্ত প্রয়োজন।
নদী বিলে ডানা মেলে বেড়ায়
স্বপ্নিল সাজে,
হাওড়-বাওড়ে যখন উড়ে,
বাতাসে সুর বাজে।
তাদের কাছে কভু যেন
ফোটেনা পটকা-বাজি;
ভয়ে পাখি উড়ে গেলে
হবেনা অসতে রাজি।
পাখি শিকার নেই অধিকার,
দণ্ডনিয় অপরাধ,
প্রকৃতির এক সৌন্দর্য পাখি
দেখে মেটাও সাধ।
----------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।