সতর্কবাণী
- ফয়জুস সালেহীন

সাপ যতই বদলাক খোলস
আছে তার বিষদাঁত ,
সুযোগ পেলেই দেয় মরণ কামড়
যতই খাওয়াও দুধ-ভাত ।
সময়ের বিবর্তনে যদিও অনেকে বদলিয়েছে খোলস
চোখে আছে আজও লালসার দৃষ্টি , খুলে দেখ কাল গগলস ।
ময়ূরের পেখম লাগিয়েও ‘ময়ূর’ হতে পারেনি কাক ,
দেশদ্রোহী কিভাবে হয়ে যাবে দেশপ্রেমিক পালটিয়ে নির্মোক ?
হুঁশিয়ার । সবাই হুঁশিয়ার ।
ছদ্মবেশীরা সুযোগ পেলেই দেবে মরণকামড় পুনর্বার ।

৯-১১-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।