বৃষ্টি তুমি
- শেখ মাফিজুল ইসলাম
বৃষ্টি তুমি বেজায় ভালো গরম কালে
ভিজিয়ে দেয়া চোখের পাতায়
ফুটিয়ে তোলো সুখের হাসি;
কিন্তু শীতের রাতে যখন খালি গায়ে
বসাও কামড়, মুখে ফোটাও মুসকি হাসি
গায়ের তাপে চোখের অশ্রু যায় শুকিয়ে;
ঈশান কোনে ঘনায়মান কালো মেঘে
চুপটি করে বসে থাকে বিজলী-শিখা,
ঝড়ের মাতন, কেঁপে ওঠে গৃহস্থালী
পাখ-পাখালী গাছের পাতা, কেঁপে ওঠে
জীর্ণ-ঘরের জন্মদাতা; বৃষ্টি আসো প্রবল বেগে
ঝড়ের সাথে পাল্লা দিয়ে; স্বস্তি আনো চোখে-মুখে;
কিন্তু যারা গৃহহারা, গেরস্থালী লাঠে ওঠে,
কিম্বা বাস্তু-ভিটার বুকে ইচ্ছা খুশি ঘুঘু চরে,
অশ্রু ভরা চোখের কোনে বৃষ্টি তুমি এসে দঁড়াও;
অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি- রকম ফেরে
তোমার নামের কত ধারা; বন্যা কিম্বা ভূমি-ধ্বসে
পাহাড়ি ঢল পাদদেশে বৃষ্টি কেবল তোমার খেলা;
হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরলো না আর
নিজের ঘরে, ইলশে-গুড়ি বৃষ্টি টানে;
বৃষ্টি যখন কৃষক খোঁজে ধূলি ওড়া ফাঁকা মাঠে
শুকনো নদীর ঘাটেঘাটে তাকিয়ে থেকে দিনও
কাটে, রাতও কাটে; বৃষ্টি তখন সবার সেরা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।