শুধু দু’জনে
- ফয়জুস সালেহীন
মাঝে মাঝে ইচ্ছে করে
নাম না জানা কোন গ্রামের শিশির ভেজা পথ ধরে ;
হারিয়ে যাই আমরা দু’জন ।
যেখানে হলদে সরিষার ফুল তোমাকে জানাবে অভিবাদন ।
নদীর তীর থেকে হাওয়া এসে এলোমেলো করে দিবে তোমার চুল ,
আমার ভালবাসার ছোট্ট উপহার হবে মটর ফুল ।
মাঝ গাঙ থেকে ভেসে আসবে মাঝির ভাটিয়ালী গান ,
প্রকৃতির সাথে মিলে মিশে একাকার হয়ে যাবে দুটি প্রাণ ।
ইচ্ছে হয় সেখানে যাই দু’জন
যেখানে পলকহীন ভাবে তোমায় আমার দু’নয়ন ,
যেখানে তোমায় নিয়ে হারিয়ে যাই মনে মনে ,
চলনা ঘুরে আসি সেখানে শুধু দু’জনে ।
১৪-১১-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।