বর্ণ-সমাচার
- ফয়জুস সালেহীন
সাদা-কালো চোখ খোঁজে শুধু –
রঙ্গিন চাকচিক্যময় দুনিয়া ।
কমলা রঙের রোদ আর বেগুনী রঙের কচুরীফুল ,
এখন আর আকর্ষণ করেনা কাউকে ,
সবার আকর্ষণ রঙ্গিন টাকার নোটের দিকে ।
রঙ্গিনের পিছনে ঘুরতে ঘুরতে সবুজের আজ হলুদ ব্যাধি ।
যেখানে সেখানে টকটকে লাল রক্তের ছাপ ,
বুকের ভিতর নীল নীল কষ্ট ।
সুখের আসমানি আকাশ ঢাকা দুঃখের কালো মেঘে
সুখের ছোঁয়া না পেয়ে , সাদাকালো চোখ থেকে গড়িয়ে পড়ে-
বর্ণহীন তরল পদার্থ ।
২২-১১-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।