মেহগনি
- ফয়জুস সালেহীন
আমি যদি হতেম তোমার জানালার পাশে দাঁড়ান –
একটি মেহগন গাছ !
তাহলে সারাটিক্ষণ দেখতাম তোমায় মুগ্ধ নয়নে ,
শুনতাম প্রতিটি শ্বাস-প্রশ্বাস ।
কক্ষন যদি বিষণ্ণ মনে দাঁড়াতে তুমি জানালায় ,
আমি সেই বিষণ্ণ মন করে দিতাম ভাল ঝিরিঝিরি হাওয়ায় ।
তুমি যখন চলে যেতে অন্যের বাড়ী ,
আমিও যেতাম তোমার সাথে হয়ে আলমারী ।
২৩-১১-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।