অতল ভালবাসায়
- এ কে সরকার শাওন - কথা-কাব্য

তুমি থেকো সবার উপর
গ্রহে-চন্দ্রে -তারায়,
চিরদিন আমার বুকে
মনের মনিকোঠায়!

থেকো পাশে অাধাঁর রাতে
আলোর মশাল হয়ে,
সবার মাঝে ভিন্ন সাজে
সভার রাণী হয়ে।

থেকো তুমি দুখের দিনেও
সুখের স্মৃতিমালায়,
শত বাঁধায় কাল ছায়ায়
সকল অনুপ্ররণায়।

থেকো তুমি মানসী হয়ে
চির বসন্তের রূপকথায়,
দক্ষিণ সমীরণের ছোঁয়ায়
অামার অতল ভালবাসায়!

শহীদবাগ, ঢাকা। ১৯.০১.২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026