ইচ্ছের মরণ
- ফয়জুস সালেহীন

তোমার ঠিকানা আমার আছে জানা
তবুও তোমায় দিতে পারিনা চিঠি ,
তোমার ঠিকানায় যে আমার লিখতে মানা ।
তোমার কাছে লিখা চিঠিগুলো কাগজের নৌকা হয়ে ভাসে
কিংবা কাগজের এরোপ্লেন হয়ে উড়ে যায় আশেপাশে ।
তোমার টেলিফোনে নাম্বার ঘুরিয়েও বলতে পারিনা কিছু ,
বিরক্ত যদি হও তুমি পিছু ?
ওপারে তোমার কণ্ঠে হ্যালো-হ্যালো
এপারে নীরব আমি আর , আর চোখ দুটো ছলছল ।
মাঝে মাঝে যখন খুব ইচ্ছে হয় দেখতে তোমার হাসি ,
তখন ইচ্ছে হয় পাখী হয়ে তোমার বারান্দায় গিয়ে বসি ।
কিন্তু ইচ্ছে মানেই নয় পূরণ ,
কখনো কখনো ইচ্ছেরও হয় মরণ ।

২৫-১১-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।