অন্ধকারের দেশে
- ফয়জুস সালেহীন

একদিন অমাবস্যা রাতে যাত্রা দেখে বাড়ী ফিরছিলাম দু’বন্ধু ,
তখন ছিল দ্বিপ্রহর রাত ,
আকাশে ছিল গুটিকয়েক তারা ।
জোনাকিরা মিটমিট করে ঘুরে বেড়াচ্ছিল ।
হাতে ছিল টর্চ লাইট ,
তবুও আমি ভয় পাচ্ছিলাম সেদিন ।
আমার বন্ধুটি বললে ,
“এই অন্ধকারকেই ভয় পাচ্ছ !
একদিন তো যেতেই হবে অন্ধকারের দেশে।
যে দেশে তারা নেই , জোনাকি নেই ,
নেই কোন জনপদ ।
একা , তুমি শুধু একা ।
যেখানে ইচ্ছে করলেই জ্বালানো যাবেনা এতটুকুন আলো ,
সেখানে রইবে কি করে বলো ?”

২৬-১১-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।