বেদনার মেঘ
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।

রুবিনা মজুমদার
মেঠো পথের ধারে অচেনা বনফুল ,
কখন ধুলো ঝড়ে চমকে তাকায় ?
তুমি তা জানলে না ।
স্বপ্নের গাঙচিল --
শীতল সিগ্ধ সুপ্রভাতে
কেন থমকে দাঁড়ায় তোমার প্রতিক্ষায় ?
তুমি তা বুঝলে না ।
হৃদয়ের ডাক কান দিয়ে নয়
হৃদয় দিয়ে শুনতে হয় ।
কোন চোরাবালি , অনুভূতিগুলোকে
টেনে নেয় হৃদয়ের
গভীর অতলে ?
অনন্ত অস্থির চোখে কখন
বেদনার মেঘ জমে থাকে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026