ভালোবাসার অপরাধ
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার
একদিন আমায় তুমি ভালোবেসেছো ,
পৃথিবীর যতো প্রেম উজাড় করে দিয়েছো ,
ভালোবাসার অপরাধে --
আজ আবার অপবাদ দিয়েছো ।
তোমার দু' চোখে ছিল স্বপ্ন মাখা হাসি ,
তোমার হৃদয়য়ের কণ্ঠে ছিল ভালোবাসার বাঁশি । তোমার দু'হাতে ছিল বরন মালা ,
দু'চোখের ইশারায় কাছে ডেকেছো -
হৃদয়ের মধুর বাঁধনে বেঁধেছো
ভালোবাসার অপরাধে --
আজ আবার অপবাধ দিয়েছো ।
ভালোবেসে বলেছিলে --
মোরা জন্মেছি দু'জনে দু'জনার জন্য
প্রেমের পৃথিবীতে মোরা ধন্য ।
দুটি হৃদয় এক হয়ে বয়ে গেছে ভালোবাসার বন্যায় , দুটি হৃদয়য়ের মিলন নয় তো কোনও অন্যায় ।
হৃদয়ে হৃদয় রেখে ,
হাতে হাতটি বেঁধে শপথ করে বলেছিলে --
ভুলে যাবে নাতো কোনোদিন ,
ছেড়ে যাবে নাতো কোনোদিন ।
জীবনে যদি আসে ঝড় -
যদি কখনো বাজে দুঃখের বীণ ।
সেই ভালোবাসার মালা ছিন্ন করে দিয়ে ,
সেই শপথ নামা ভুলে গিয়ে ,
অন্যের হাতে হাতটি রেখে
তুমি চলে গেছো তোমার সুখের দেশে
আর ভালোবাসার অপরাধে --
আজ আমি দাঁড়িয়ে আছি-
নীরব কয়েদীর বেশে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।