কৃতী শিক্ষার্থী
- আবু জাফর বিশ্বাস
জ্ঞানের আলো জ্বেলে করো অন্ধকার আলোকিত,
তোমাদের দেখে আগামী প্রজন্ম, হবে পুলোকিত।
শিক্ষিত হয়ে বিখ্যাত হও, দোয়া তোমাদের জন্য,
বিশ্বের মাঝে বিস্ময়কর কাজে জাতি হবে ধন্য।
শিক্ষার দ্যুতি ছড়াও জ্যোতি, হবে উন্নত জাতি,
আপন গুণে গুনান্বিত হবে, ছড়াবে সুখ্যাতি।
তোমরা হবে আলোকিত; মানুষ গড়ার কারিগর,
জীবনের গতি যশ খ্যাতি হবে ভবিষ্যৎ কর্ণধার।
দেশের সার্থে নির্ভীক চিত্তে, বুকে অকুতোভয়,
ইতিহাস থেকে শিক্ষা নিবে যত কৃতিত্ব বিজয়।
কৃতী শিক্ষার্থী ছাত্র-ছাত্রী শুভেচ্ছা অনিঃশেষ,
শিক্ষিত হবে গড়তে পারবে উন্নত বাংলাদেশ।
---------------------------------------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।