জীবনকে যদি শুরু করা যেতো আবার
- ফয়জুস সালেহীন
জীবনকে যদি শুরু করা যেতো আবার গোঁড়া থেকে !
জীবনকে জীবনকে সাজাতাম আমি নতুন করে , নিজের মতন করে ।
তোমাকে শুধু তোমাকেই রাখতাম আমি সাথী করে ।
আর কিছু থাকুক , না থাকুক , তুমি থাকতে মোর শূন্য ঘরে ।
জ্যোৎস্না রাতে অনেকটা পথ হাঁটতাম তোমার হাত ধরে ,
ঢেউ দেখার জন্যে যেতাম সমুদ্র তীরে ।
তোমার স্বপ্ন থাকতো শুধু আমাকে ঘিরে ,
আমি থাকতাম তোমার নিশ্বাসের কাছাকাছি
প্রতিক্ষণে বলতাম তোমায় ভালবাসি , খুব ভালবাসি ।
জীবনকে যদি শুরু করা যেতো আবার নতুন করে
‘সুরভী’ লুকিয়ে রাখতাম তোমায় বুকের গভীরে ,
আর যেতে পারতেনা কোথাও , তুমি মাকে ছেড়ে ।
৬-১২-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।