বিবেকের কাছে একটি অনুরোধ
- ফয়জুস সালেহীন
বিবেক তুমি পালিয়ে যেওনা কখনো –
আমার হৃদয়ের খাঁচা থেকে ।
আমাকে ঘুমে রেখে পালিয়ে যেওনা তুমি কখনো ,
তোমার ক্ষুধা মিটাইনি বলে পালিয়ে যেওনা ,
তুমি চলে গেলে, আমি যে আর আমি থাকবনা !
আমি হয়ে যাবো অন্য একজন ।
আমার শরীরে আর আমাকে পাবেনা কেউ ।
নিজের কাছে অচেনা মনে হবে নিজের শরীরের ঘ্রাণ ;
যার হৃদয়ে তুমি নেই,
সে মানুষ নয় । তার ক্ষেত্রে মানুষ শব্দের পূর্বে ব্যবহৃত হয় ‘অ’ ।
তুমি চলে গিয়ে আমাকে অমানুষ করোনা ,
আমি চাই মানুষ হয়ে বেঁচে থাকতে । শুধু মানুষ হয়ে ।
সবাই চলে গেলেও বিবেক তুমি কখনো যেওনা আমাকে ফেলে ,
আমি তোমাকে দেব সত্য অ ন্যায়ের খাদ্য তোমার ক্ষুধা পেলে ।
তুমি চলে গেলে নিজেকে যে আর ভালবাসতে পারবোনা ,
আজিকার মতন করে !
৮-১২-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।