অন্ধ-সুন্দরী
- শেখ মাফিজুল ইসলাম

স্বচ্ছন্দে উড়ে যাওয়া প্রজাপতির ডানায়
উঠে আসে বসন্ত বাহার, দখিনা হাওয়া;
রংধনু রঞ্জিত পূবের আকাশ আশিকড় টানে
ধরে রাখে পূর্ণিমার চাঁদ, যখন নামে অন্ধকার;

অন্ধ-সুন্দরী নিজস্ব খেয়ালে টেনে নেয় মেঘ,
সান্ত্বনার নীল-আঁচোল, উড়ন্ত মেঘ
রোরুদ্যমান অন্ধ-সুন্দরীর খবর জানে,
যে-হাতড়ে খোঁজে মনের মানুষ
নিভৃত অন্দর মহলে, অবসরে
শরীর জুড়ে খেলা করে বেলা-ভূমির ঢেউ;
পূর্ণীমা রাত একা, সেও একা----।

স্বপ্নের সোনালী কুঁয়াশা ভেদ করে হাজির হয়
ফেরারী প্রেমিক, মাতৃত্বের অঙ্কুর! আশংকায়
বেওয়ারিশ চিন্তার জগত এক লহমায়
ছন্নছাড়া মেঘ হয়ে যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026