পঁচিশতম জন্মদিনে
- ফয়জুস সালেহীন
তুমি যে স্বাধীন হয়েছো পঁচিশটি বছর হলো গত
তবুও কেন দেখতে পাই আজ তোমার শরীরে ক্ষত ?
তোমার সন্তানেরাতো রক্ত দিয়ে করেছে তোমায় মুক্ত ।
তাহলে কা’দের আঘাতে তোমার শরীরে এখন রক্ত ?
রক্ত আর ঝরবেনা বলেই ওরা দিয়েছিলো রক্ত সেদিন ,
কিন্তু আজও দেখি প্রতিদিন প্রতিনিয়ত ঝরছে হিমোগ্লোবিন ।
আর কারো ইজ্জত লুণ্ঠন হবেনা বলেই ইজ্জত দিয়েছিলো কত শত মা-বোন
আজও কেন চলছে তবে যেখানে সেখানে নারী নির্যাতন ?
ওরা রক্ত দিয়েছিলো সেদিন জ্বালাতে আগুন সবার চুলায় ,
তবুও কেন আজ মানুষ কষ্ট পায় নিদারুন ক্ষুধার জ্বালায় ?
ওরা করেনি সেদিন মাথা নত ,
দিয়েছে উপহার তোমায় একটি পতাকা আর মানচিত্র ।
তুমি যে স্বাধীন হয়েছো পঁচিশটি বছর হলো গত
তবুও কেন আজ তোমার শরীরে ক্ষত ?
তোমার পঁচিশতম জন্মদিনে মোদের আজ ব্রত
মুছে দেবো তোমার শরীরে আছে যত ক্ষত ,
গড়বো তোমায় ত্রিশ লক্ষ শহীদের স্বপ্নের মত ।
১৬-১২-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।