অসম বণ্টন
- ফয়জুস সালেহীন
তিলোত্তমা নগরীর সুদৃশ্য অট্টালিকাগুলোতে জ্বলছে ঝাড়বাতি ,
আলোরা সেখানে খাচ্ছে লুটোপুটি ।
কোথাও নেই অসিত তিমিরের এতটুকু চিহ্ন ,
লোডশেডিংয়েও প্রাকার পেরুতে পারেনা অন্ধকার ।
আলোরা সেখানে বন্দী জেনারেটরে ।
একই নগরীর ঐদিকটায় অনেকেরই নেই মোমবাতি
অন্ধকারে যায়না দেখা খুপরিগুলো ,
যায় না দেখা রুগ্ন শরীরগুলোকেও,
অঙ্গার কালো অন্ধকারে শুনা যায় ক্ষুধার্ত শিশুর আহাজারী ,
প্রচ্ছন্ন থাকে অক্ষম পিতার ছলছল চোখ ।
ওরা খুপরিতে আলো চায়না , আলো চায় উনুনে ।
কি হবে আর আলো জ্বেলে ?
ওদের আশার আলো নিভেই গেছে , ফুরিয়ে গেছে সলতে ;
সান্ত্বনা ; কৌমুদী নিশিতে নিশিতে আঙ্গিনায় চাঁদের আলো পড়ে এক চিলতে ,
আমি দেখেছি এই অসমবণ্টন চন্দ্রিমা বিভাবরীতে ।
৮-১-৯৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।