কৃষ্ণপক্ষ
- ফয়জুস সালেহীন

এখন কৃষ্ণপক্ষের শুরু
অম্বরে ক্ষীয়মাণ বিধু ।
খসে পড়েছ চন্দ্রকলা
আসন্ন দুর্ভিক্ষের আশংকায় শংকিত
চকোর আর চকোরীরা ।
নীরবে চেয়ে দেখছে বিধুর নিঃশেষ ,
করার নেই কিছুই , হৃদয়ে শুধু ক্লেশ ।
বিধু যি ক্ষয়ে যায়
করবে ওরা কিসের আলো পান ?
যদিও অম্বরে সহস্র নক্ষত্র বিদ্যমান ।
কিন্তু , ওদের সমস্ত সত্তায় শুধু বিধু আর বিধু ।
বিধুর আলো ছাড়া যে
ওরা করেনি কখনো কারো আলো পান ।
কৃষ্ণপক্ষ এখন ওদের হৃদয়েও ,
ক্ষয়ে গেছে ওদের হৃদয়ের এক ষোড়শাৎস ।

১৯-১-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।