সন্ধা
- এস জামান হুসাইন - বাংলা অামার
দিনের অালো নিভে পাটে নামে সন্ধা,
ভোমরা গুনগুন গান গায়, ফুটে ফুল গন্ধা।
হৃদয়ে স্পন্দন জাগায়, মানুষের প্রাণে,
মন করে অানচান, ছুটে পাখিদের গানে।
পাখিরা ছুটে নিজ নীড়ে অাপন মনে,
সন্ধায় ভেসে অাসে অাজানের সূর কানে।
ঝোপে ঝাড়ে কোকিল শালিকের দাঙ্গা।
ঝগড়া করে রক্তে ঠোট বানায় রাঙ্গা।
দূর অাকাশে মিটিমিটি তারার মেলা,
অবাক করে অালো অাধাঁরির খেলা।
যায় যে বেলা বিকাল বেলা অলস ভাবে হায়,
সন্ধা বেলা রঙ্গিন অাভা নীল অাকাশে ছায়।
১০ ফেব্রুয়ারি, ২০১৯
লালমনিরহাট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।