সূর্যগ্রহন
- ফয়জুস সালেহীন

‘সূর্যমুখী’ দ্বিপ্রহররাতে তোমায় ভালোবেসে , তোমার দরজায়
কতবার যে টোকা দিয়েছে চন্দ্র ! তুমি শুনোনি । তুমি ছিলে
গভীর তন্দ্রায় বিভোর ।
কতবার যে মুখোমুখি হতে চেয়েছে তোমার , তুমি দেখনি ।
আজি এ দিবসে সূর্য কে না দেখে তুমি কি শংকিত ?
দিনের বেলায় রাতের তিমির দেখে তুমি কি ভীত ?
ভয় নেই প্রিয়তমা
এখন সূর্যগ্রহণ , তোমার আর সূর্যের মাঝে ছায়া , চন্দ্রের ছায়া ।
চোখ বুজে থেকোনা সূর্যমুখী । একটিবার দেখো চন্দ্রকে ।
দু’জনে মুখোমুখি হবে বলে চন্দ্র এসেছে ক্ষণিকের সময় নিয়ে ,
একটিবার দেখো চন্দ্রকে । তাতে পৃথিবীর কেউ তোমায় বলবেনা চন্দ্রমুখী ,
সব্বাই সূর্যমুখীই বলবে ।
একটিবার খোল তোমার নিমীলিত চোখ , এ ছায়া যে ক্ষণিকের ----
তারপর তুমি আর সূর্য আবার হবে মুখোমুখি , তোমাদের প্রেম চিরন্তন ।
জয়তু তোমাদের প্রেম ।
সূর্যমুখী আজি এ গ্রহনে একটিবার দেখো চন্দ্রকে সঙ্গোপনে ।

১৪-২-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।