একুশ এসেছে বলে
- আবু জাফর বিশ্বাস

একুশ এসেছে বলে শিমুল পলাশ রক্তিম সাজে,
একুশ এসেছে বলে রঙ লেগেছে প্রকৃতির মাঝে।
একুশ এসেছে বলে অনন্ত রূপে সেজেছে বসন্ত,
একুশ এসেছে বলে মুকুল দুলিয়ে জানায় স্বাগত।


একুশ এসেছে বলে শুরু হয়েছে প্রাণের বইমেলা,
একুশ এসেছে বলে শিশুরাও করে বই নিয়ে খেলা।
একুশ এসেছে বলে বাংলা একাডেমি আলোক ঝলমলে,
একুশ এসেছে বলে লেখক-পাঠকের সমাগম দলেদলে।


একুশ এসেছে বলে দেখা হয় প্রিয় সব মানুষদের সাথে,
একুশ এসেছে বলে রকমারী বই, বইপ্রেমীর হাতে হাতে।
একুশ এসেছে বলে বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যানে;
জ্ঞানের আলোয় আলোকিত করেছেন হাজারও বিদ্বানে।
----------------------------------------------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026