সবচেয়ে বড় পুঁজি (সনেট)
- ফয়জুস সালেহীন - পূরোয়িতা
রাজ্য চাইনা , রাজকন্যা , চাই যে প্রেম ।
চাইনা হর্ম্য , মুকুট ; চাইনা যে হেম ।
একটা চাওয়া , সেই চাওয়াটা তুমি ।
তোমাকে এ হৃদয়ে করে রেখেছি মমি ।
চালচুলোহীন মোর নেই কোন কিছু ,
তবুও যে কেন নিলাম তোমার পিছু ?
ছোট্ট বুকের জমিটা , এটাই যে আশ
এই জমিতে করি ভালোবাসার চাষ ।
ভালবাসাই যে সবচেয়ে বড় পুঁজি ,
তাই শুধু বাড়ে বাড়ে ভালোবাসা খুঁজি ।
ভালোবাসার পর ভালোবাসার স্তর ,
ফুরোবেনা কভু আসুকনা শত ঝড় ।
এসো প্রিয় এসো , এসো হৃদয়ের নীড়ে ,
প্রেমই বেশী দামী, নয়কো দামী হীরে ।
২৫-৩-৯৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।