স্যুভেনির
- ফয়জুস সালেহীন

একদিন একজন ক্লান্ত পথিক
ক্ষণিকের তরে এসছিলো মোর পান্থশালায় ।
আমি মুছে দিয়েছিলাম তার ক্লান্তি , তার অবসাদ ;
ভরিয়ে দিয়েছিলাম তাকে নির্জন ভালবাসায় ।
আমার নির্জলা ভালবাসাও ধরে রাখতে পারেনি পান্থকে ,
পান্থ আবা দিল পাড়ি পথের পানে ।
পান্থদের যে থাকতে নেই !
পান্থদের চলে যেতে হয় শিকরের টানে ।
তুমি ছিলে শেষ পান্থ মোর পান্থশালায় ।
পান্থশালায় শুধু তোমার ছায়া , যদিও দূরে শরীর
আর তোমার ফেলে যাওয়া একটা চাবির আংটা ,
এটাই একমাত্র তোমার স্যুভেনির ।

৬-৪-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।