দুঃখের নিবাস।
- রুবিনা মজুমদার

রুবিনা মজুমদার ।
বুকের গোপন গহীনে একটা দুঃখের
---- আবাস গড়ে তুলেছি ,
কষ্টের একলা পাখি টা
---- সেইখনে উড়ে উড়ে বেড়ায় ।
আর শিষ দিয়ে ক্ষণে ক্ষণে
---- বিরহের গান গায় ।
সুখ পাখীটাকে নিয়ে গেলাম দুঃখের ভুবনে
--- একটু জায়গা দিবো বলে ...,
কিন্তু কষ্টের পাখীটা নীরব
---- ভাষায় বলে দিলো
এইটা তো আমার নিবাস
--- সুখ পাখীটার স্থান হবে না এইখানে ।
তাইতো আমি বার বার ফিরে আসি
--- দুঃখের দ্বার হতে ।
সুখ পাখীটার একটু জায়গা হয় না
----- দুঃখের জমিনে ।
তাই সুখ পাখীটাকে দিলাম বিদায় ।
আমি ও কষ্টের পাখির সাথে
----- গড়েছি নিবাস ,
দুঃখের সাথে হয়ে গেলো ভাব ।
--- দুঃখের নদীর তীরে কতো
ঘাস ফুল ফুটেছে ,
কৃষ্ণপক্ষে কালো মেঘগুলো
--- যেন জোনাকির আলোতে স্নান করে ,
দুঃখের ভোরের সকালে মেঘলা আকাশ ,
তাই দুঃখের জমিনে ছড়িয়ে দেই
---- প্রানের প্রকাশ ।
দুঃখের ভুবনে কষ্টের পাখির
----ঝিলকে উঠে গান,
সেই ভুবনে সুখ পাখীটা বড্ড বেমানান ।
দুঃখের ভুবনে সুরের পাখি
----মধুর সুরে টানে ,
দুঃখের নিবাস টাকে ভরিয়ে দিলাম
...... নতুন নতুন গানে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026