বোঝোনি কেনো বোঝোনি -- ?
- রুবিনা মজুমদার
রুবিনা মজুমদার
যদি ও অবুঝের মতো ছেড়েছি তোমার হাত
তবু ও অসহায়ের মতোন
নীরবে করেছি কতো আর্তনাদ।
সেই নিঝুম দ্বীপের কান্না -----
তুমি শুনতে পাওনি ,
সেই নিঃশব্দ রাত্রির বেদনা ----
তুমি বুঝতে চাওনি ।
বোঝোনি তুমি বোঝোনি --
আমার মনটা তুমি খোঁজোনি ---।
তোমার অবহেলায় -----------
কেটে গেছে জীবনের কতো সোনালী বেলা ,
তুমি করে গেছো শুধু নিঠুর খেলা ,
তোমায় তো বেদনার কথা হয়নি বলা ।
আজ আমার ক্লান্ত দুপুর --
হয়ে আছে বেদনা বিদুর
বুকে বাজে সেই হারানোর সুর ,
আজ মিশে গেছে স্বপ্নের সোনালী রোদ্দুর ।
চাঁদের আলোয় ------
অচেনা গানের সুরে ---
স্বপ্নের মাঝে খুঁজে চলেছি তোমারে ,
তোমা হতে আমি বহু দূরে ----
তুমি হারিয়েছো অজানা কোন আঁধারে ?
এই ছোট্ট জীবনটার সাথে -----
কেনো করেছো এতো ছলনা ?
আমার কি দোষ ছিলো বলোনা ?
তোমায় হারিয়ে ---------
অবুঝের মতোন কতো কেঁদেছি একেলা ,
তুমি তো হওনি আমার আকাশ রোদেলা ।
দিয়ে গেছো প্রতারণার কাঁটার আঘাত ,
জানিনা কি ছিলো মোর অপরাধ ?
আজ একেলা পথের পাশে দাঁড়িয়ে
তবু ও রেখেছি হাত টা বাড়িয়ে ---।
যদি কখনো ফিরে আসো আলোর ভুবনে
আপন করে নেবো তোমায় মায়ার বাঁধনে ।
সেই হারানো ---------
চেনা গানে ---- চেনা সুরে
আজ কেনো সুর হারাই বারে বারে ?
বোঝোনি কেনো তুমি বোঝোনি ---?
আমার অবুঝ মনটা
তুমি কেনো খোঁজোনি ??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।