জয় -পরাজয়
- রুবিনা মজুমদার

রুবিনা মজুমদার
মানুষের মত মানুষ
যেন পৃথিবীর মাঝে নাই,
পাষাণে ভরে আছে সবার মন
তাই কাঁদে হৃদয়। ।
পৃথিবীর পাশে আজ
কেউ বুঝি কারো নয়। ।
একটু সুখে থাকার আশায়
ভালবাসার জলে হৃদয় ভাসায় ,
বরষার জলের মত যেন
সব ধুয়ে মুছে যায় ।
গরীবের পেটে বাজে ক্ষুধার বাঁশী ,
কারো মুখে থাকে আবার
তিরস্কারের মুচকি হাসি ।।
জীবন চলার পথের কতনা যুদ্ধ
কখনো মানুষকে করে দেয় হঠাৎ স্তব্ধ ।
কেউ প্রিয়জন হারিয়ে কেঁদে কেঁদে বেড়ায় ,
কারো একটু দুঃখের তরে ,
কারো যেন গলেনা হৃদয় ......।
বড় বড় মানুষগুলো বড় বড় অট্টালিকা গড়ে
অসহায় মানুষ গুলো রাস্তার ধারে বসে কাঁদে ।
কারো কারো ঘুম আসে না রাজপ্রাসাদে ,
নিঃস্ব মানুষ গুলো সারাদিনের ক্লান্তি শেষে
ঘুমিয়ে পড়ে ফুটপাতে ।।
শীত গ্রীষ্মে তারা জড়সড় হয়ে রয় ।
তবু যেন পাষাণে গলেনা হৃদয় .......। ।
বুকের ভিতর জীবন চলার নদী
ধীরে ধীরে যেন বয়,
পেছনে ফেলে আশা দিনগুলো,
যেন ইতিহাস হয়ে রয় ,
কারো জীবনে আসে জয়
আবার কারো পরাজয় ...।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026