প্রকৃত বন্ধু
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
সব মানুষই কি জীবন যুদ্ধে পরাজিত
এক একজন সৈনিক ?
সময়ের কাছে সবাই কি
হেরে যায় দৈনিক - ?
বিপদে অস্থির হওয়া ছাড়া
আর কি কিছুই করার নেই ।
মেঘের আড়ালে যেমন রুপালী সূর্য হাসে ,
দুঃখের পরেও হয়তো সুখ আসে ।
এই হৃদয় হয়তো আবার ভালোবাসে ।
মনটা বড় করে পথ চলে যারা ,
জীবন যুদ্ধে জয়ী হয় তারা ।
হিংসা ,বিদ্বেশ ভুলে গিয়ে ,
দুঃখের দিনে যে পাশে থাকে ,
কথা দিয়ে যে কথা রাখে ।
বন্ধুর সুখ - দুঃখ যে হৃদয়ে আঁকে ,
বন্ধুর খোঁজ - খবর রাখে যে কাজের ফাঁকে ,
পৃথিবীর বুকে সেই প্রকৃত বন্ধু ।
বন্ধুর ভালোবাসা হয় স্বার্থহীন ।
যেখানে কোন চাওয়া পাওয়া নেই ।
শুধু বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকা ।
বন্ধুর মঙ্গল কামনায় ---
বন্ধুর মাথায় সহানুভুতির হাতটি রাখা ।
এরই নাম বন্ধুর ভালোবাসা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।