***মনোমিতা***
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার
প্রতিটা ফাগুনে
কখনো আনমনে ,
এই হৃদয়ের প্রাঙ্গনে -
রেখেছি তোমায় গোপনে ,
অধিক যতনে ।।
স্বপ্নের চাদরে ,নিবিড় আদরে ,
তুমি মোর ভাবোনা ।
নিশিরাতের কল্পনা ,
হৃদয়ের তুলিতে আঁকা আলপনা ।
কখনো করোনা তুমি ছলনা ।
তোমার অবহেলা -
আমার বদলে যাওয়া ।
তোমার প্রদীপ্ত শপথ ,
আমায় দেখায় আগামীর পথ ।
তুমি হীনা - -
নীরবে কাঁদে মোর মনোবীণা ।
তুমি মোর আরাধনা -
সারা জীবনের সাধনা ।
দিওনা কখনো বেদনা ।
রবির রাঙ্গানো সুপ্রভাতে -
জোছনা ভরা পূর্ণিমা রাতে ,
হৃদয়ে আঁকি যার ছবিটা
তুমি মোর মনোমিতা ।
তুমি জীবনের কবিতা ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।