ভালবাসলে কাঁদতে হয়
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।

রুবিনা মজুমদার
যে প্রেম হারিয়ে যায় তেপান্তরে
তার স্মৃতি বুকে ধারন করে
মানুষ কেঁদে বেড়ায় -
দেশ হতে দেশ -দেশান্তরে ।
জীবনে যখন বেজে ওঠে করুনসুর
ভালোবাসা হারিয়ে যায়,
যখন দূর- বহুদূর ,
মন খুঁজে ফিরে তখন একটু আশা
হৃদয়য়ে বয়ে চলে দুঃখও হতাশা ।
হারিয়ে হৃদয়য়ের সুর --
জীবনটা হয়ে যায় বেদনা বিধুর ।
ভালোবাসাহীনা যাদের জীবন
আর দেখেনা তারা সুখের স্বপন
মিছে মায়াজাল বুনে কি হবে?
সব কিছুই যেন মরীচিকা এই ভেবে -
ভালোবাসার সাথে দিয়ে আড়ি
পোঁছে যায় কেউ নিজের বাড়ি ।
একাকী জীবন আবার কেউ দেয় পাড়ি ।
হৃদয়ের নিলিমায় যখন মেঘ জমে আঁধার কালো
একাকী অন্তর পায় না খুঁজে যেন কোনও আলো ।
তবুও কেন হৃদয়ের কোনে স্মৃতিগুলো উঁকি দেয়?
ভালো থাকার সুখগুলো যেন ছুটি নেয় ।
তবু কেন অস্রু থাকে দু' চোখের কোনে
মনটা যেন তবু ও মিছে স্বপ্ন বোনে ।
ভালোবাসা হারা যারা--
জীবনের কূলকিনারা যেন পায়না তারা ।
অবশেষে দুঃখের সাথে করে আলিঙ্গন ।
গভীর বেদনা বুকে জড়িয়ে ,
জীবনের শত পরাজয়ে মেনে নিয়ে
এই জীবনের মিছে কলবরে --
এক সময় মানুষকে বলতে হয় -
ভালোবাসা ভালো নয় ,
ভালবাসলে কাঁদতে হয় ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026