বিধি
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার
কোন মাটি দিয়ে গড়েছো - বিধি
আমার এই সুন্দর দেহখানি ?
কোন কলম দিয়ে লিখেছো - বিধি
আমার এই কঠিন ভাগ্যখানি ?
দেহের ভিতর দিয়ে পরাণপাখি -
আবার বানাইয়াছ এই ছোট জীবনখানি ।
সেই জীবনে কেনও সুখ হইলোনা ?
বিধি - তুমি দাওনা বলিয়া ।
আমি সারা জীবন ধরিয়া
গেলাম শুধু অজানা সুখের সন্ধান করিয়া
কোথায় যে সুখ ? আজো জানিনা ।
বিধি - তুমি দাওনা বলিয়া ।
ভালোবাসার গল্পও পড়ে ,
আমার দু'চোখ যায় যে ভিজে
সেই অদেখা ভালোবাসার তরে ,
যাই যে আমি মাথা খুঁড়ে ,
কোথায় সেই ভালোবাসা -?
এই জীবনে পাইনা খুঁজিয়া ।
স্রোতের শেওলার মতন করে
ভেসে বেড়াই স্রোতের টানে -
আগাছা ভাবিয়া সবে --
মাড়িয়ে যায় সকাল - সাঁঝে ,
এই ছিলও বুঝি মোর কপালে ?
বিধি - তুমি দাওনা বলিয়া ।
তোমার এতো সুন্দর রংমহলে ,
আমার মন বসে না কোনও কাজে
তাইতো আমি সারা জীবন ধরিয়া
গেলাম শুধু কান্দিয়া -
কিসের আশায় বান্ধিবও বুক?
পাইনা ভাবিয়া ।
বিধি - তুমি দাওনা বলিয়া ।
তোমার এই জগৎ সংসারে আসিয়া ,
না জানিয়া না বুঝিয়া -
কতো পাপ ও করলাম আমি
এই ভবেতে বসিয়া --
যেই দিন ফিরে যাবো তোমার দরবারে ,
সেই দিন একটু দয়া কি করবা আমারে ?
বিধি - তুমি দাওনা বলিয়া ।
ও বিধি - তুমি দাওনা বলিয়া ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।