তোমার প্রীতি
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।

রুবিনা মজুমদার
একা একা যখন আমি পথ ও চলি
আপন মনে শুধু কথা বলি ।
চেয়ে দেখি আমার পথ আঁকাবাঁকা ,
পাইনা আমি খুঁজে তোমার দেখা ।
কেনও হোলো না আজ সুখে থাকা ?
আমার হৃদয়য়ের আঙ্গিনায় -
বয়ে চলে ব্যথার বাতাস ।
দেখে নাতো কেউ ---
দেখে শুধু ঐ নীল আকাশ ।
গভীর রাতে ঘুম ভেংগে যায়
স্বপনে দেখে তোমায় ,
নিবিড় আলো আর আঁধারে ,
দু'চোখে অশ্রু ঝরে ঝিলমিল
বুকের কষ্ট গুলো যেন নীল নীল ।
হৃদয়য়ের চারপাশে তোমার স্মৃতির আবাস ।
দেখে নাতো কেউ ---
দেখে শুধু ঐ চাঁদনী রাত ।
যখন কাজের মাঝে হারিয়ে যাই
পৃথিবীটাকে যেন ভুলে যাই ,
হৃদয়য়ে একটু শান্তি পাই ।
হঠাৎ আনমনে আমার চোখের আঙ্গিনায়
ভেসে ওঠে তোমার ছবি ।
হৃদয়টা হয়ে যায় ধু ধু মরুভুমি ।
বন্ধ করে রাখি দুটি আঁখি -
সবাইকে যেন দিয়ে ফাঁকি ।
মনে পড়ে যায় তোমার প্রীতি ।
আমায় ঘিরে থাকে তোমার স্মৃতি ।
হৃদয়য়ে বয়ে চলে অব্যক্ত কান্না ।
দেখে নাতো কেউ ---
আমিই দেখি আমার মনের বেদনা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026