ভালো আছি
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।

রুবিনা মজুমদার
সবাই বলে আমি ভালো আছি ,
সুখের আঙ্গিনায় ঘর বেঁধেছি।
অন্তর দিয়ে কেউ দেখলনা
হৃদয়ে হৃদয় রেখে কেউ খুজলনা,
আমি কেমন আছি--?
হারিয়ে জীবনের ও পথ
অনাদরে কেঁদে কেঁদে ভেঙ্গেছি শপথ ।
সময়য়ের কাছে পরাজিত হয়ে ,
চোরাবালি শুধু বয়েছি ।
সুন্দর দেখে সবাই ভুল করে যায় ,
আলেয়ার আঁধার কেউ দেখিতে নাহি পায় ।
নিষ্ঠুর নিয়তির এই বেদনা নিয়ে
যেন আজ আঁধারে মিশে গেছি ।
দুঃখের বাসর গড়ে কি হবে ?
যন্ত্রনা বুকে নিয়ে চলি কিভাবে-?
জীবনটা পুড়ে পুড়ে করেছি অঙ্গার ,
শুনবেনা কেউ এই জীবনের হা- হা কার ।
এই জীবনের যতো দুঃখের কথা ,
নীরব প্রানের নীরব ব্যথা।
ব্যস্ত সবাই আজ নিজেকে নিয়ে
আমার বেদনা কে দেখিবে-?
দুঃখের আগুনে পুড়ে পুড়ে
আমি দেখি সুখের আলো ,
এই হৃদয়ের আঙিনাতে --
সবারে আমি বেসেছি ভালো ।
সুখ পাখীটা নাই বা এলো--- তাতে কি-
তারপর ও আমি বলতে পারি
আমিতো আছিই ভালো ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026