দ্বীপশিখা
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
ভালোবাসার প্রদ্বীপ হয়ে এসেছো
তুমি মোর হৃদয়ে -
মোছাতে জীবনের অন্ধকার ।
তাই আজ খুলে দিলাম -
হৃদয়ের দক্ষিণ ও দুয়ার ।
তুমি এসেছো জীবন ও প্রভাতে -
তুমি মিশে গেছো নিয়িতির সাথে ।
আছো তুমি নিশিতের স্বপনে ,
আছো তুমি হৃদয়ের নীল গগনে ।
বাতাসে শুনি তোমার পায়ের ও ধবনি ,
হৃদয় আকুল হয় কেনো তখনই ?
দাও যদি আজ একটু অধিকার ,
ভুবনে গড়বো ভালোবাসার অভিসার ।
রেখোনা আর অন্ধকারে -
ডেকে নাও তোমার হৃদয়ের ও দ্বারে ।
তুমি ছাড়া আমি যে পথোভোলা -
হৃদয়ে জাগে এ কোন মধুর দোলা ?
বসন্তের ফুল ফোটে বাগানে বাগানে ,
তুমি আছো শুধু হৃদয়ের সমীকরণে ।
তোমারই আশ্বাসে - -
আমারই বিশ্বাসে - -
মিশে গেছে হৃদয়ের ও পথ
জীবনের ও পথোপাশে ।
তোমায় ভালবেসেছি শতবার ,
তুমি মোর জীবনের ও উপহার ।
জীবনে যেনো কখনো না আসে
বেদনা বিধুর আষাঢ় ,
কখনো যেনো শেষ না হয়
এই উচ্ছল ভালোবাসার ।
এই হৃদয়ে যদি নামে মেঘ
জীবনে নামিবে কেবলই উদ্বেগ ।
তোমার সুন্দর মুখচ্ছবি - -
রবে মোর আঁখিতে লিখা ।
তুমি এই হৃদয়ের দ্বীপশিখা ।
আমি তোমার প্রিয়তমা ,
কখনো যদি দূরে হারিয়ে যাই ,
তবে করিও ক্ষমা ।।
—
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।