চৈত্রের শেষদিন (সনেট)
- ফয়জুস সালেহীন

চৈত্রের শেষ দিনটি মোরে দিয়েছিলো
একটি মহামূল্যবান উপঢৌকন ।
কস্মিনকালে কখনও আমি পাইনি
এতবেশি মহামূল্যবান উপহার ।
হয়তোবা আর কখনও পাবোওনা !
কিন্তু সেই উপহার , এখন ফেরার
ফি বছর পঞ্জিকায় আসে সেই দিন ,
কিন্তু আসে না সে , যাকে খুঁজি নিশিদিন ।
আজও যে তেমনি চৈত্রের শেষ দিন ।
হৃদয়ে থেকে থেকে স্মৃতিদের মিছিল,
নিঃসঙ্গ দুপুরে আমার পিঠে রোদ্দুর ।
একি ! এটা যে মোর হারান উপহার !
কিন্তু, ওর সীমান্তে যে এখন সিঁদুর !
তবুও চৈত্রের শেষ দিনটি মধুর ।

১৩-৪-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।