সুখের নহবত
- ফয়জুস সালেহীন

ক্রিকেটের এই বিজয়ক্ষণে
বুঝিলেম এই দেশবাসী
বড়ই গৌরব পিপাসী ।
দুঃখ কষ্টরা যেন সব উধাও , চারিদিকে আনন্দের সৌরভ
বারো কোটি বাঙালীর এ যেন এক অনন্য গৌরব ।
আজ নেই কোন দল-মত
সর্বত্রই যেন বাজছে সুখের নহবত ।
এত উল্লাসের সাক্ষী বোশেখের প্রথম সূর্য
হাজার বছরেও দেখিনি সমস্ত বাঙালীর এত হর্ষ ।
এত সুখের স্মৃতি একাত্তরের ডিসেম্বর
সাতানব্বইয়ের এপ্রিলে সবার হৃদয়ে সুখেরা ফিরে এলো অতঃপর ।

১৪-৪-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।